১৮ অগাস্ট, ২০২০ ০৪:৪২ পিএম

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ধাপে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ধাপে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মেডিভয়েস ডেস্ক: চলতি মাসে বিশ্বজুড়ে সংক্রমিতদের মধ্যে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, এতে দুর্বল স্বাস্থ্যসেবার ঘনবসতিপূর্ণ অঞ্চলে বৃদ্ধ এবং অসুস্থ লোকজনসহ বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ অংশকে বিপদাপন্ন হচ্ছে।

বিশ্বজুড়ে দিন দিন করোনাভাইরাসের বিস্তার ঘটার প্রেক্ষাপটে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক তাকেশি কাসাই এসব কথা বলেন।

করোনা মহামারি পাল্টে যাচ্ছে জানিয়ে তাকেশি কাসাই আরও বলেন, ২০, ৩০ এবং ৪০ বছরের কোটায় থাকা লোকজন ক্রমবর্ধমান হারে বিস্তার ঘটাচ্ছেন। অনেকেই জানেন না, তারা আক্রান্ত। তারা করোনায় আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর জন্য হুমকি তৈরি করেছেন। 

করোনার নতুন করে উত্থানের খবর ভিয়েতনাম, নিউজিল্যান্ডসহ এমন কিছু দেশ থেকে এসেছে, যারা প্রথম দফায় ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল বলে মনে করা হয়। পরীক্ষা এবং আইসোলেশন ব্যবস্থার কারণে তিন মাস পর ভিয়েতনামে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ১০২ দিন পর নিউজিল্যান্ডেও স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

তাকেশি কাসাই বলেন, ‘আমরা যা পর্যবেক্ষণ করছি তা শুধু পুনরুত্থানই নয়। বরং আমরা বিশ্বাস করি, এটি এক ধরনের সংকেত যে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মহামারি নতুন ধাপে প্রবেশ করছে।’

তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রাথমিক শনাক্তকরণ এবং মোকাবিলা কার্যক্রমে সমন্বয়ের মাধ্যমে দেশগুলো জীবন ও অর্থনীতির ওপর এর আঘাত হ্রাস করতে সক্ষম। বিশ্বজুড়ে করোনাভাইরাসের জিনগত রূপান্তর ঘটলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে ‘অপেক্ষাকৃত স্থিতিশীল’ হিসেবে দেখছে।

অন্যদিকে ভ্যাকসিন আবিষ্কার ও গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারকদের প্রয়োজনীয় সব গবেষণা এবং বৈজ্ঞানিক নীতি-নৈতিকতা মেনে কাজ এগিয়ে নেয়ার কথা স্মরণ করে দিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল পলিসি অ্যাডভাইজার সকোরো এসকাল্যান্তে বলেন, রাশিয়ার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। চলতি মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও