১৮ অগাস্ট, ২০২০ ০৩:৪৪ পিএম

করোনায় আরও ৪৬ জনের মৃত্যু

করোনায় আরও ৪৬ জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৪০ জনে। এ সময়ে আরও তিন হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৮২ হাজার ৩৪৪।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেশের বিভিন্ন এলাকার ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরা হয়। 

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৬৩০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১১ জন। এ সময়ে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬২ হাজার ৮২৫ জনে।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে ক্রমাগতভাবে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এতে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৭৪০ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৬২ হাজার ৮২৫ জন। 

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় দুই কোটি ২০ লাখ ৭০ হাজার মানুষ। মৃতের সংখ্যা সাত লাখ ৭৭ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক কোটি ৪৮ লাখেরও বেশি মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত