১৭ অগাস্ট, ২০২০ ০১:০৫ পিএম
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নতুন অধ্যক্ষ আমিনুল হাসান
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় ওএসডি হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসান।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন জারি করে তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। ২৬ দিনের মাথায় তাঁকে ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাস্থ্যমন্ত্রী
‘এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না’
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ
রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

এই বিভাগের সর্বাধিক পঠিত