ডা. সাবরিনা-আরিফসহ ৮ জনের জামিন নামঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের পরীক্ষা না করেই মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে আটক জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী ও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারী এই আদেশ দেন।
এর আগে ৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিট দেখেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন। আদালত ১৩ আগস্ট সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।
মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
উল্লেখ্য, করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে ১৫ জুন কামাল হোসেন নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় মামলা করেন।
এ ঘটনায় প্রথমে আরিফ পরে সাবরিনাকে গ্রেফতার করে পুলিশ। মুখোমুখি জিজ্ঞাসাবাদে দুজন দুজনকে দোষারুপ করে বক্তব্য দেন।
৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে দুপুরের সাবরিনা ও আরিফসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪