১০ অগাস্ট, ২০২০ ০৪:৫৯ পিএম

গাজীপুরে সিটি মেডিকেলে র‌্যাবের অভিযান

গাজীপুরে সিটি মেডিকেলে র‌্যাবের অভিযান

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটির বিরুদ্ধে লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান দলে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র‌্যাব-১ ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মামুন।

সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের মালিকানাধীন ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির নেই সরকারি কোন অনুমোদন। হাসপাতালটির করোনা ইউনিট চালুর অনুমতি না থাকেলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালটির রয়েছে ১০০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট। পিসিআর ল্যাব না থাকলেও নিয়মিত করা হচ্ছে করোনা পরীক্ষা। এমনকি হাসপাতালটির  অগ্নিনির্বাপক যন্ত্রগুলোও মেয়াদোত্তীর্ণ বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী হাসপাতাটিতে এখনও র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক