মহামারী রোগ গোপন করা একটি অপরাধ: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: কারও জ্বর-কাশি বা করোনার কোনো উপসর্গ দেখা দিলে তা গোপন না রেখে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও বলেন, করোনার কোনো লক্ষণ-উপসর্গ দেখা দিলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে। মহামারী রোগ গোপন করা একটি অপরাধ।
আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডা. নাসিমা বলেন, ‘আমরা কয়েক দিন আগেই কোরবানির ঈদ উদযাপন করেছি। পশুর হাটে অনেক লোক সমাগম হয়েছে। ঈদ উৎসব পালন করতেও আমরা অনেকে সমবেত হয়েছি। এই মুহূর্তে যে কারও লক্ষণ-উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে। কোনো রকম জ্বর-কাশি হলে গোপন করবো না। যেহেতু এই মহামারী রোগ গোপন করাও একটি অপরাধ। কাজেই মহামারীর কোনো লক্ষণ, উপসর্গ দেখা দিলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে এবং এই রোগ প্রতিরোধে সহায়তা করতে হবে।’
স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে করোনা প্রতিরোধের আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন, ‘সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম বা জনসমাবেশ এড়িয়ে চলা জরুরি। এগুলো নিয়তিম করতে হবে, কোনোটি বাদ দেওয়া যাবে না। সবকিছু মেনে চললেই আমরা করোনাকে মোকাবিলা, প্রতিহত ও প্রতিরোধ করতে পারবো।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪