২২ জুলাই, ২০২০ ১২:৩৩ পিএম

ফিলিস্তিনের করোনা টেস্টিং বুথ ধ্বংস করলো ইসরায়েল

ফিলিস্তিনের করোনা টেস্টিং বুথ ধ্বংস করলো ইসরায়েল

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষায় ব্যবহৃত একটি ফিলিস্তিনি চেকপয়েন্ট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনা বাহিনীর সদস্যরা। পশ্চিম তীরের জেনিন শহরে প্রবেশ পথে ফিলিস্তিনি সিকিউরিটি ফোর্সের সদস্যরা এই করোনাভাইরাস টেস্টিং বুথটি তৈরি করেছিলেন। শহরের প্রবেশেদ্বারে স্থাপিত চেকপয়েন্টটিকে তারা টেস্টিং বুথে রুপান্তরিত করেছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইলি সৈন্যরা আন্দোলনকারীদের ধরতে জেনিন শহর ও শরণার্থী শিবিরে সোমবার সকালে ব্যাপক অভিযান চালায়। এ সময় দখলদার বাহিনী ওই অঞ্চলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালালে একজন পায়ে গুলি লেগে আহত হন। পরে ইসরাইলি আক্রমণকারী সৈন্যরা শহর ছেড়ে যাওয়ার আগে দুজনকে গ্রেফতার করে এবং চেকপোস্টটি ধ্বংস করে দিয়ে যায়।

মহামারি পরিস্থিতিতেও ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘ কয়েক দশক ধরে করা ফিলিস্তিনিদের নির্যাতন চালিয়ে যাচ্ছে। পূর্ব জেরুসালেমেও একই পরিস্থিতি বিরাজ করছে।

বি’সেলেমের তথ্য অনুযায়ী, ইসরাইলি সৈন্যরা মহামারির মাঝেও গত মাসে ৮৪ শিশুসহ ১৫১ জন ফিলিস্তিনিকে গৃহহীন করেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিন অধ্যুষিত এলাকায় নতুন করে আরও ৪৬৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ওই অঞ্চলে মোট ৮,৩৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত একদিনে অঞ্চলটিতে ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে অঞ্চলটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ জনে।

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও