ফিলিস্তিনের করোনা টেস্টিং বুথ ধ্বংস করলো ইসরায়েল
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষায় ব্যবহৃত একটি ফিলিস্তিনি চেকপয়েন্ট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনা বাহিনীর সদস্যরা। পশ্চিম তীরের জেনিন শহরে প্রবেশ পথে ফিলিস্তিনি সিকিউরিটি ফোর্সের সদস্যরা এই করোনাভাইরাস টেস্টিং বুথটি তৈরি করেছিলেন। শহরের প্রবেশেদ্বারে স্থাপিত চেকপয়েন্টটিকে তারা টেস্টিং বুথে রুপান্তরিত করেছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইলি সৈন্যরা আন্দোলনকারীদের ধরতে জেনিন শহর ও শরণার্থী শিবিরে সোমবার সকালে ব্যাপক অভিযান চালায়। এ সময় দখলদার বাহিনী ওই অঞ্চলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালালে একজন পায়ে গুলি লেগে আহত হন। পরে ইসরাইলি আক্রমণকারী সৈন্যরা শহর ছেড়ে যাওয়ার আগে দুজনকে গ্রেফতার করে এবং চেকপোস্টটি ধ্বংস করে দিয়ে যায়।
মহামারি পরিস্থিতিতেও ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘ কয়েক দশক ধরে করা ফিলিস্তিনিদের নির্যাতন চালিয়ে যাচ্ছে। পূর্ব জেরুসালেমেও একই পরিস্থিতি বিরাজ করছে।
বি’সেলেমের তথ্য অনুযায়ী, ইসরাইলি সৈন্যরা মহামারির মাঝেও গত মাসে ৮৪ শিশুসহ ১৫১ জন ফিলিস্তিনিকে গৃহহীন করেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিন অধ্যুষিত এলাকায় নতুন করে আরও ৪৬৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ওই অঞ্চলে মোট ৮,৩৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত একদিনে অঞ্চলটিতে ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে অঞ্চলটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ জনে।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
আইএইএ-ডব্লিউএইচও-আইএআরসির যৌথ মূল্যায়ন মিশন অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য বিএমইউর

পূর্বের সিদ্ধান্ত বাতিল
ডিপ্লোমা-ইন ফার্মেসির সমমান ও ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবে না কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা