২১ জুলাই, ২০২০ ১০:২৬ এএম

খুমেকে করোনা সনদ জালিয়াতি, তদন্ত কমিটির রিপোর্ট

খুমেকে করোনা সনদ জালিয়াতি, তদন্ত কমিটির রিপোর্ট

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দেয়ার ঘটনায় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ার নিয়ে দেশজুড়ে যখন লঙ্কাকাণ্ড, তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার সনদ জালিয়াতি নিয়ে উঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর পুলিশি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী সোমবার (২০ জুলাই) বিকালে জেলা প্রশাসক বরাবর তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সাইদুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তাহমিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালকের একজন প্রতিনিধি তদন্ত করেন। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও একদিন পর সোমবার বিকালে প্রতিবেদন জমা দেয়া হলো।

জানা গেছে, খুমেক হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী (লিফটম্যান) নওশাদ টাকার বিনিময়ে মহানগরীর বিকে রায় ক্রস রোডের তানিয়া বেগমকে নমুনা আইডি কেএমসি-২০০২৩ এবং পশ্চিম বানিয়াখামার এলাকার শামীম আহমেদকে নমুনা আইডি কেএমসি-১৯০৩১ তে নেগেটিভ সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু প্রকৃত নমুনা পরীক্ষায় তারা দুইজনই করোনা পজিটিভ। তাদের যে আইডির মাধ্যমে নেগেটিভ সার্টিফিকেট দেয়া হয়েছিল তাও ভুয়া প্রমাণিত হয়েছে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক