করোনায় স্থগিত টি-টোয়েন্টি বিশ্বকাপ
মেডভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি (আইসিসি)। অস্ট্রেলিয়ায় এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল।
আজ সোমবার (২০ জুলাই) বোর্ড মিটিং শেষে বিশ্বকাপ স্থগিতের খবর নিশ্চিত করে আইসিসি।
এ বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এরপর আগামী বছর আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরের টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সভায় করোনা পরিস্থিতির ফলে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। করোনায় স্থগিত হয়ে যাওয়া এই টুর্নামেন্টের ক্ষতি পুষিয়ে নিতে আইসিসির বড় ইভেন্টগুলোর সূচি নতুন করে ঠিক করা হয়েছে বোর্ডসভায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর অক্টোবর-নভেম্বরের মধ্যে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় নতুন সময়সূচি অনুযায়ী ২০২১ সালের ১৪ নভেম্বর ইভেন্টটির ফাইনালের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পরে। বিশ্বে করোনা পরিস্থিতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় প্রায় ছয়মাস যাবত সকল খেলোয়াড়রা মাঠের বাইরে রয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট ম্যাচ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি