২০ জুলাই, ২০২০ ০৮:১৫ পিএম

করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রুপ গঠন

করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রুপ গঠন

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এবার একটি গ্রুপ গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ গ্রুপে রয়েছেন ১৩ জন সদস্য।

গত ২৯ জুন স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ অধিক শাখার উপ-সচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গঠিত ব্যবস্থাপনা গ্রুপে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য অনুবিভাগ) আহ্বায়ক এবং যুগ্ম সচিবকে (জনস্বাস্থ্য অধিশাখা) সদস্য সচিব করা হয়েছে।

গ্রুপের অন্য সদস্যরা হলেন: অতিরিক্ত সচিব (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অনুবিভাগ), অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ), অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ), অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ), অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ), প্রধান (পরিকল্পনা অনুবিভাগ), যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা), যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) এবং যুগ্ম সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা)।

কমিটির কার্যপরিধিতে জানানো হয়েছে, করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়ন, উদ্ভূত নতুন পরিস্থিতি পর্যালোচনা ব্যবস্থা গ্রহণ ও যথাযথভাবে মোকাবিলা করা, করোনা চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবে কমিটি।

এছাড়া প্রয়োজনে বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করতে পারবে কমিটি, সদস্য সচিব নিয়মিত বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত তথ্যের সারসংক্ষেপ উপস্থাপন করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন এবং কমিটির প্রয়োজন অনুসারে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত