স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যাখ্যায় স্বাস্থ্যের ডিজি
‘আগের স্বাস্থ্য সচিবের মৌখিক নির্দেশেই রিজেন্টের সাথে চুক্তি’
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম ও রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিয়েছেন দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান একথা জানিয়েছেন।
আগের স্বাস্থ্য সচিবের মৌখিক নির্দেশেই রিজেন্ট হাসপাতারের সঙ্গে চুক্তি হয়েছে বলে জবাবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, রিজেন্টের সঙ্গে চুক্তির ব্যাপারে সেখানে যথাযথ ব্যাখ্যা আছে কিনা খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যসচিব।
এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা ডেডিকেটেড বিষয়ে চুক্তি করা হয়- স্বাস্থ্য অধিদপ্তরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত রোববার প্রতিষ্ঠানটির মহাপরিচালকের (ডিজি) কাছে ব্যাখ্যা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আকতার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে 'স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ' বলতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন সে বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদফতর রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে। প্রসঙ্গত, যে কোনো হাসপাতালের সঙ্গে চুক্তির আগে সেটি সরেজমিন পরিদর্শন, হাসপাতাল পরিচালনার অনুমতি পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, জনবল ও ল্যাব ফ্যাসিলিটি বিশ্লেষণ করে বিবেচিত হলেই চুক্তি করার সুযোগ রয়েছে।
রিজেন্টের সঙ্গে চুক্তির আগে কী কী বিষয় বিবেচনা করা হয়েছিল, চুক্তি করার শর্তগুলো প্রতিপালনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কী বোঝানো হয়েছে- এসব বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে প্রদান করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
-
২১ অগাস্ট, ২০২৩
-
২০ সেপ্টেম্বর, ২০২১
-
২৮ সেপ্টেম্বর, ২০২০
-
২৫ সেপ্টেম্বর, ২০২০
-
২৬ অগাস্ট, ২০২০
-
১৬ অগাস্ট, ২০২০
করোনা পরীক্ষায় জালিয়াতি
রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তা রিমান্ডে
-
১০ অগাস্ট, ২০২০
-
০৬ অগাস্ট, ২০২০
-
২৬ জুলাই, ২০২০
-
২৬ জুলাই, ২০২০