১৪ জুলাই, ২০২০ ০৩:৪৪ পিএম

স্বাস্থ্যখাতে নিয়মের বাইরে কিছু হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে নিয়মের বাইরে কিছু হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যখাতের নানা দুর্বলতা ও অনিয়মের চিত্র ফুটে উঠেছে। একই সাথে এ খাতের নিয়ন্ত্রণ করা এইটি সিন্ডিকেটের কথা বারবার গণমাধ্যমে উঠে আসছে। এ অবস্থায় স্বাস্থ্যখাতে কোন সিন্ডিকেট নেই এবং সব কিছু নিয়ম অনুযায়ী চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্যখাতের বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে কোন সিন্ডিকেটের বিষয়ে তার জানা নেই। এ সময় স্বাস্থ্যখাতে সবসময় নিয়ম অনুযায়ী কাজ হয় এবং এখনও হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নথি প্রকাশের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নো কমেন্টস। আমার এ বিষয়ে জানা নেই।’

প্রসঙ্গত, স্বাস্থ্যখাতে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিন্ডিকেট গড়ে তুলে নানা অনিয়মের মাধ্যমে বেশকিছু প্রতিষ্ঠান শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় সম্প্রতি নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর ১৪টি টিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকা ভুক্ত করেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক