স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন সমস্যা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মন্ত্রণালয় প্রশাসনিকভাবে কোন কাজের ব্যাখ্যা চাইতেই পারে, এটি সরকারি কাজের একটি অংশ বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। দুটিই সরকারের অঙ্গ প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে করোনাভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সাম্প্রতিক কর্মকান্ডের ব্যাপারে ব্যাখ্যা দিতে মন্ত্রণালয় থেকে অধিদপ্তরকে চিঠি দেয়া হয়েছে। অধিদপ্তরের কাছে মন্ত্রণালয় প্রশাসনিকভাবে কোন কাজের ব্যাখ্যা চাইতে পারে, এটি সরকারি কাজের একটি অংশ বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকান্ড কতটুকু হয়েছে তা সরকার খতিয়ে দেখছে। দোষী প্রমাণ হলে তাদের কঠোর বিচার করা হবে। এই সময় তাদেরকে প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাহিদ মালেক।
এছাড়াও সাংবাদিকদের সাথে কথা বলার পর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সাথে আলাদা বৈঠক করেন। বৈঠকে সচিবদের দেশের সকল ক্লিনিক ও হাসপাতালে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে তৎপর থাকার নির্দেশ দেন। পাশাপাশি, কোনো ক্লিনিক ও হাসপাতাল অনৈতিক কোনো কর্মকান্ড হলে এর বিরুদ্ধে দ্রুততার সাথে জোড়ালো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়। পরদিন মন্ত্রণালয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে এর ব্যাখ্যা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কী বোঝানো হয়েছে, তা জানতে চায় মন্ত্রণালয়।
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৬
ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা
স্বাস্থ্য বরাদ্দ তিনগুণ করবে জামায়াত, স্বাস্থ্যবীমা-হেলথ কার্ড চালুর অঙ্গীকার
-
১১ অগাস্ট, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা
সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়