যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৬০ হাজার জনের করোনা শনাক্ত
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিন রেডর্ক সংখ্যক মানুষের আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় বেসামাল দেশটির সামগ্রিক ব্যবস্থাপনা। এরই মধ্যে এক দিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটি বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শুধুমাত্র মঙ্গলবারেই ৬০ হাজার মানুষ করেনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ২ জুলাই ৫৫ হাজার ২২০ জন মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
খবরে বলা হয়েছে, ক্যার্লিফোনিয়া ও টেক্সাসের প্রতিদিন গড়ে ১০ হাজার করে নতুন শনাক্ত হচ্ছে।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, মহামারীর জন্য আমেরিকা একটি উর্বর স্থান। তবে ডা. ফাউসি বলেছেন, দেশটি প্রথম করোনাভাইরাস তরঙ্গে হাঁটু সমান গেঁড়ে ছিল।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। অন্য যে কোনো দেশ থেকে আমেরিকায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪৪৭ জন। মৃতের সংখ্যা পাঁচ লাখ ২৯ হাজার ৪০৩ জন। সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৫৫ হাজার ৫০৪ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ