পাঁচ মন্ত্রণালয়ের শীর্ষ ছয় পদে ব্যাপক রদবদল
মেডিভয়েস রিপোর্ট: প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ পাঁচ মন্ত্রণালয়ের শীর্ষ ছয় পদে ব্যাপক রদবদল করেছে সরকার। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদেও নতুন করে পদায়ন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ মন্ত্রণালয়ের সচিবের পদ শূন্য হয়। বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারন ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফীনকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব মর্যাদা) এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেনকেও সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
-
২৬ এপ্রিল, ২০২৬
-
০১ এপ্রিল, ২০২৬
-
০২ মার্চ, ২০২৬
-
২২ ফেব্রুয়ারী, ২০২৬
-
২২ জানুয়ারী, ২০২৬
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫