করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতায় চীনকে ‘জবাবদিহি’ করতে হবে: ট্রাম্প
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চীনকে ‘অবশ্যই জবাবদিহি’ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে কথা বলেন তিনি।
মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসন যখন তীব্র সমালোচনার মুখে তখন এই মন্তব্য করলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
এ সময় কোনো তথ্য-উপাত্ত ছাড়াই ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ৯৯ শতাংশ ঘটনাই ‘কোনো ক্ষতিকর নয়’।
ভাষণে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার প্রতিবাদে গড়ে ওঠা বর্ণবৈষম্য আন্দোলনের নেতাদের আবারও ‘উগ্র বাম’ আখ্যা দেন দেশটির প্রেসিডেন্ট। একই সঙ্গে তাঁদের পরাজিত করারও প্রতিশ্রুতি দেন ট্রাম্প।
ভাষণে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বিভিন্ন স্মারক ও ভাস্কর্য উচ্ছেদের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ট্রাম্প। এসব ঘটনায় নিন্দা জানিয়ে একে যুক্তরাষ্ট্রকে ধ্বংসের অপচেষ্টা হিসেবে অভিহিত করেন তিনি।
ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, তখন তাঁর কয়েক গজ দূরে হোয়াইট হাউসের সামনের ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা ও পাশের লিংকন মেমোরিয়ালের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী