০৫ জুলাই, ২০২০ ১১:৪৯ এএম

করোনায় ১৬৯৪ চিকিৎসকসহ মোট ৪৯৫৭ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

করোনায় ১৬৯৪ চিকিৎসকসহ মোট ৪৯৫৭ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। রাজধানীসহ সারাদেশে এ পর্যন্ত চার হাজার ৯৫৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ১৬৯৪ জন চিকিৎসক আক্রান্ত ও ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, করোনাভাইরাসে এখন পর্যন্ত এক হাজার ৬৯৪ জন চিকিৎসক, এক হাজার ৩৪৪ জন নার্স এবং হাজার ৯১৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। সংক্রমিত হওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকে সুস্থ হয়ে আবার কাজেও ফিরেছেন।

বিএমএ নেতারা বলেন, করোনায় যারা মারা গেছেন তাদের জন্য কান্না নয়, বরং তাদের বীরত্বগাঁথা ও সাহসী আত্মোৎসর্গ আমাদেরকে গৌরবান্বিত করেছে এবং আগামীর দুর্গম যাত্রায় আমাদেরকে আলোর পথ দেখিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যে ৬১ জন চিকিৎসক মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএমএম সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক