০৪ জুলাই, ২০২০ ১১:৫৮ এএম

করোনায় যুগ্মসচিব খুরশীদ আলমের মৃত্যু

করোনায় যুগ্মসচিব খুরশীদ আলমের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা যুগ্মসচিব খুরশীদ আলম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খুরশীদ আলম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

শনিবার (৪ জুলাই) সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

জনপ্রশাসন সচিব বলেন, ‘খুরশিদ আলম সর্বশেষ যুগ্মসচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। কিছুদিন আগে তিনি পিআরএলে গেছেন। খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তির পর গত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রশাসনের ১২ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৯ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। 

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক