করোনায় ব্যর্থতা: নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতা ও লকডাউনের নিয়ম ভঙ্গের কারণে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। আজ বৃহস্পতিবার (২ জুলাই) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ক্লার্কের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এ বিষয়ে ডেভিড ক্লার্ক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর পুরো দায়ভার নিচ্ছি আমি।’
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিউজিল্যান্ডকে সফল দেশ বলেই গণ্য করা হয়। কিন্তু সম্প্রতি করোনা মহামারি পরিস্থিতিতে দেশটির সীমান্ত ও আইসোলেশন ব্যবস্থাপনা নিয়ে সরকারের কর্মকাণ্ডে দেশব্যাপী তীব্র সমালোচনা হয়।
বিবিসি জানিয়েছে, করোনা মহামারিতে গত এপ্রিল মাসে লকডাউন ভেঙে সপরিবারে সমুদ্রসৈকতে বেড়াতে যান ডেভিড ক্লার্ক। এ নিয়ে ব্যাপক সমালোচিত হন তিনি। এর মধ্যেই আবার পাহাড়ে ভ্রমণে গিয়েছিলেন ক্লার্ক। এ বিষয়গুলো সামনে আসায় তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে চেয়েছিলে তিনি। কিন্তু করোনাজনিত সংকটকালে তাঁকে কাজ করে যেতে বলা হয়েছিল। তবে দায়িত্ব পালনে ব্যর্থতা ও নিয়ম ভঙ্গের দায়ে ওই সময় তাঁর পদাবনতি হয়েছিল। এবার আর ক্লার্ককে ফেরাননি জেসিন্ডা আরডার্ন।
জানা গেছে, সম্প্রতি নিউজিল্যান্ডে আইসোলেশনে থাকা দুই ব্যক্তি কোনো করোনা পরীক্ষা ছাড়াই তাঁদের মৃত্যুপথযাত্রী আপনজনের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি পান। পরে ওই ব্যক্তিদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
আপাতত শিক্ষামন্ত্রী ক্রিস হিপকিন্সকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।
-
০২ জুন, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১৬ জানুয়ারী, ২০২১
-
০২ জানুয়ারী, ২০২১
-
৩০ ডিসেম্বর, ২০২০
-
২৭ ডিসেম্বর, ২০২০
-
২৬ ডিসেম্বর, ২০২০
-
০২ জুলাই, ২০২০
-
০৮ জুন, ২০২০
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা