করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ পরিস্থিতি আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব কমার আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের দাবি, ‘ভাইরাসটির সংক্রমণের ভয়াবহ দিন সামনে অপেক্ষা করছে।’
সোমবার (২৯) সংস্থাটির করোনা বিষয়ক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রেয়াসুস। খবর বিবিসির।
তিনি জানান, ‘করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। এই রকম পরিবেশ ও অবস্থা চলতে থাকলে, আমরা সেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি।’
টেডরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘সব দেশের সরকারকে সঠিক পদক্ষেপ বাস্তবায়ন শুরুর সঙ্গে পূর্বের মতোই পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টাইন করতে হবে। আমরা চাই চলমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এ পরিস্থিতির অবসান হচ্ছে না।’
তিনি বলেন, ‘কিছু দেশে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণের অগ্রগতি হলেও মহামারি আরও দ্রুত তার বিস্তার ছড়াচ্ছে এবং সামনের মাসগুলোতে বিশ্বের আরও বেশি সহনশীলতা, ধৈর্য ও উদারতার প্রয়োজন হবে। ছয় মাস আগে, আমরা কেউই ভাবতে পারিনি যে না যে কীভাবে গোটা বিশ্ব এবং আমাদের জীবনকে এই নতুন ভাইরাস মারাত্মক এক টালমাটাল অবস্থার মধ্যে ফেলে দেবে।’
মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি চার লাখ ৭ হাজার ৮৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮৫ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১৫ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪