এক বছর প্রয়োগ হবে সেনা সদস্যদের দেহে
চীনে করোনার প্রথম ভ্যাকসিন অনুমোদন
মেডিভয়েস ডেস্ক: ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হওয়ায় চীনে করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন প্রয়োগের সবুজ সঙ্কেত মিলেছে। দেশটির সামরিক বাহিনীর গবেষণা শাখা এবং স্যানসিনো বায়োলজিকসের (৬১৮৫.এইচকে) তৈরি ওই ভ্যাকসিন সৈন্যদের দেহে প্রয়োগ করার অনমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে স্যানসিনো বায়োলজিকস জানিয়েছে, গত ২৫ জুন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন এডি৫-এনকোভ ভ্যাকসিনটি সেনাবাহিনীর সদস্যদের মাঝে এক বছরের জন্য প্রয়োগ করার অনুমোদন দিয়েছে। লজিস্টিকস সাপোর্ট ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া বৃহৎ পরিসরে টিকাপ্রদানের কার্যক্রম সম্প্রসারিত করা যাবে না।
এতে আরও বলা হয়েছে, নভেল করোনাভাইরাস প্রতিরোধের জন্য চীনের তৈরি আটটি ভ্যাকসিন দেশে এবং বিদেশে মানবদেহে পরীক্ষার অনুমোদন পায়। সামরিক বাহিনীর গবেষণা শাখা এবং স্যানসিনো বায়োলজিকসের তৈরি এডি৫-এনকোভ ভ্যাকসিনটি সেগুলোর একটি।
বিবৃতিতে বলা হয়েছে, স্যানসিনো বায়োলজিকস এবং একাডেমি অব মিলিটারি সায়েন্সের (এএমসি) একটি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ভ্যাকসিনটি কানাডায় মানবদেহে পরীক্ষারও অনুমতি পেয়েছে।
স্যানসিনোর এডি৫-এনকোভ ভ্যাকসিনটির প্রথম এবং দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে দেখা যায়, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ প্রতিরোধ করার সক্ষমতা রয়েছে ভ্যাকসিনটির। তবে চীনা এই কোম্পানি বলেছে, এই মুহূর্তে ভ্যাকসিনটির বাণিজ্যিক সাফল্যের নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
এর আগে চলতি মাসের শুরুর দিকে চীনের সরকারি মালিকানাধীন কোম্পানির আরও দুটি কোভিড-১৯ ভ্যাকসিন বিদেশ সফরে যাওয়া দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শরীরে প্রয়োগের অনুমোদন দেয়া হয়। এরপরই সেনাবাহিনীর সদস্যদের দেহে নতুন এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয়া হলো।
বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নভেল করোনাভাইরাসের এখনও চূড়ান্ত কোনও ভ্যাকসিন পাওয়া যায়নি। তবে বিশ্বের বিভিন্ন দেশে এক ডজনেরও বেশি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় ধাপে রয়েছে। এছাড়া শুধু চীনের তৈরি ৮টি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের পর্যায়ে রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী