২৯ জুন, ২০২০ ০৯:৩৩ এএম

করোনায় সরকারি কর্মজীবীদের জন্য সরকারের বিশেষ সেবা

করোনায় সরকারি কর্মজীবীদের জন্য সরকারের বিশেষ সেবা

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো পরামর্শ বা চিকিৎসাসেবা প্রাপ্তির জন্য বিশেষ টেলিমেডিসিন সেবা চালু করেছে সরকার। ঢাকার ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের পর ওই হাসপাতালেই টেলিমেডিসিন সেবা দেওয়া হবে।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের করোনা চিকিৎসা নিশ্চিতে সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ জন্য এই হাসপাতালে সরকারি কর্মচারীদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত যেকোনও পরামর্শ/চিকিৎসা সেবা প্রাপ্তিতে টেলিফোন/মোবাইল সেবা চালু করা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টেলিমেডিসন সেবা পাওয়া যাবে।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনও পরামর্শ/চিকিৎসা সেবার জন্য ৮ জন চিকিৎসকের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চার জন চিকিৎসক টেলিফোনে চিকিৎসা সেবা দেবেন। এ সময়ে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মো. হাম্মদ আলী ভূঁইয়া (০১৪০৪-৪৩০৮২০), সহকারী সার্জন ডা. নাদিয়া ফেরদৌস (০১৪০৪-৪৩২৫০২), জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. রুম্মানা শায়লা নুর (০১৯৩৫-০৩৮৮২৫) এবং মেডিক্যাল অফিসার ডা. এ কে এম শাহনাওয়াজ (০১৭৭৪-০০৩০৪৪) পরামর্শ ও চিকিৎসা দেবেন।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসাসেবা (রেফার্ড রোগী) দেবেন অপর চার জন ডাক্তার। এ সময়ে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. শহিদুল ইসলাম (০১৪০৪-৪৩০৮০৪), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. ইশরাত জাহান (০১৪০৪-৪৩০৮০৫), সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. রকিবুল ইসলাম মোল্লা (০১৪০৪-৪৩০৮২২) ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোহাম্মদ শামসুজ্জামান (০১৪০৪-৪৩০৮২৩) থাকবেন।

রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সি মোবাইল নম্বরে (০১৪০৪-৪৩০৮০৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক