২৫ জুন, ২০২০ ০৮:১৮ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. ফিরোজা বানুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. ফিরোজা বানুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. ফিরোজা বানু মিনু মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ( ২৫ জুন) ভোর ৬টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। 

তার স্বামী চক্ষু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডা. শফিকুর রহমান রুনু একই হাসপাতালে করোনায় আক্রন্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জনিয়েছে চিকিৎসকরা। 

ডা. ফিরোজার মৃত্যুতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবলিটি (এফডিএসআর) গভীর শোক প্রকাশ করেছে। একই সাথে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।

ডা. ফিরোজা বানু মিনু মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক