বিএমএ সভাপতির জন্য এফডিএসআরের দোয়া কামনা
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন ও মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দোয়া কামনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত ব্যথিত চিত্তে জানাচ্ছি যে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁর অক্সিজেন সেচুরেশন ৯৮%। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সকলে তাঁর আশু রোগমুক্তি কামনা করে দোয়া করবেন।

প্রসঙ্গত, গতকাল (সোমবার) রাতে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের জ্বরসহ করোনা উপসর্গ দেয়া দেয়। সেইসঙ্গে তার শ্বাসকষ্টও বৃদ্ধি পেতে থাকে। এর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষায় তার করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসারত আছেন। তবে শারীরিক আরো পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজধানীসহ সারা দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার ৯৭ জন, নার্স ৯৫৭ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৪৬০ জন রয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪৫ চিকিৎসক।
চিকিৎসকদের অধিকাংশই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন। চিকিৎসকদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৪ জন, মিটফোর্ডের ৫৬ জন, শহীদ সোহরাওয়ার্দীর ১০৩ জন, আজগর আলী হাসপাতালের ২১ জন, বিএসএমএমইউ’র ছয়জন, জাতীয় কিডনি ইনস্টিটিউটের নয়জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১১ জন, শিশু হাসপাতালের ছয়জন, জাতীয় ক্যানসার হাসপাতালের ১০ জন, নিউরো সার্জারি ইনস্টিটিউটের ১১ জন, এভারকেয়ার হাসপাতালের পাঁচজন, বারডেম হাসপাতালের সাতজন, ইউনিভার্সেল হাসপাতালের তিনজন, পঙ্গু হাসপাতালের নয়জন, কুর্মিটোলা হাসপাতালের ১৮ জন এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ১৭ জন রয়েছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪