২২ জুন, ২০২০ ০৬:১৫ পিএম

ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ডা. মো. আবদুস শহীদ আর নেই

ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ডা. মো. আবদুস শহীদ আর নেই

মেডিভয়েস রিপোর্ট: সিলেট উইমেনস মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের সাবেক অধ্যাপক ডা. মো. আবদুস শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২২ জুন) ভোরে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান। 

ডা. মো. আবদুস শহীদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সিলেট উইমেনস মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

তার মৃত্যুতে ফাউন্ডেশন ফর সেফটি রাইট অ্যান্ড রেস্পন্সিবিলিটি (এফডিএসআর) গভীর শোক প্রকাশ করেছে। ডা. মো. আবদুস শহীদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক