করোনা পরীক্ষায় ৬৫ এমপির নমুনা সংগ্রহ, ২০ জন নেগেটিভ
মেডিভয়েস ডেস্ক: সংসদ সচিবালয়ের ৯১ জনর কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় এবং বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় সাংসদদের মধ্যে করোনা সংক্রমণের তীব্র ঝুঁকি দেখা দিয়েছে। এ অবস্থায় দুই দিনে মোট ৬৫ জন সংসদ সদস্যর (এমপি) নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রথম দফা পরীক্ষায় ২০ জনের করোনা নেগেটিভ এসেছে।
রোববার (২১ জুন) সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন ১৭০ জন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। পরীক্ষার জন্য দুই দিনে ৬৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শনিবার (২০ জুন) ২০ জনের এবং রোববার (২১ জুন) ৪৫ জনের নমুনা নেয়া হয়। তবে গতকাল ২০ জনের নেয়া নমুনায় কারও পজিটিভ আসেনি। আর আজ নেওয়া নমুনার ফলাফল আগামীকাল সোমবার পাওয়া যাবে।
এ বিষয়ে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘এই পরীক্ষা করা করো জন্য বাধ্যতামূলক নয়। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে করোনা পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। আমরা সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এটি করছি। কারণ, সংসদে ইতোমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। আমরা চাই, এটি আর ছড়িয়ে না পড়ুক।’
এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।
উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক ২৩ জুন থেকে আবার শুরু হচ্ছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতিতে সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪