১৯ জুন, ২০২০ ০৮:২৭ পিএম

বাংলাদেশের চিকিৎসায় পথিকৃৎ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চিকিৎসায় পথিকৃৎ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ: প্রধানমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের পর  বাংলাদেশের চিকিৎসায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ একজন পথিকৃৎ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১৯ জুন) গণভবনে প্রাণঘাতী করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি। 

বৈঠকে করোনা পরিস্থিতি ও করোনার ওষুধ নিয়ে কথাবার্তা চলাকালে করোনায় কোন কোন ওষুধ খাওয়া উচিত, আর কোন কোন ওষুধ খাওয়া উচিত নয় এই বিষয়ে বক্তব্য রাখেন ডা. আব্দুল্লাহ। সেইসাথে সাথে তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে অধ্যাপক এবিএম আব্দুল্লাহর সঙ্গে একমত পোষণ করেন। সেইসাথে চিকিৎসক হিসেবে তাঁর ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বৈঠকে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং অন্যান্যদের যথেচ্ছভাবে ওষুধ যাতে ব্যবহার না করা হয়, সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক