করোনা ভ্যাকসিন: প্রথম ডোজে অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইন কর্মীরা
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আশা দেখাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে, চলতি বছরেই করোনাভাইরাসের ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ এবং ২০২১ সালের মধ্যে দুইশ কোটি ডোজ উৎপাদিত হতে পারে। তবে একটি ভ্যাকসিন অনুমোদন পেলে প্রথম ডোজ কাদের পাওয়া উচিত; সেব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার (১৯ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
সৌম্য স্বামীনাথান বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইনের কর্মীরা; তারপর যারা বয়স্ক এবং অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা। এরপর সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন- কারাগার এবং কেয়ার হোমে কর্মরত অথবা সেখানে যারা বসবাস করেন তারা পাবেন।
তিনি বলেন, আমি আশাবাদী। কিন্তু ভ্যাকসিন তৈরি একটি জটিল উদ্যোগ। এতে প্রচুর অনিশ্চয়তা থাকে। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে- আমাদের অনেক ভ্যাকসিন এবং প্ল্যাটফর্ম রয়েছে। সুতরাং কোনও একটি যদি ব্যর্থ হয় অথবা দ্বিতীয়টাও ব্যর্থ হয় তারপরও আমাদের আশা হারানো উচিত নয়, আমাদের হাল ছেড়ে দেয়া উচিত নয়।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে প্রাণঘাতী হয়ে ওঠা করোনাভাইরাসের অন্তত ১০টি ভ্যাকসিন বর্তমানে মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীদের আশা- আগামী কয়েক মাসের মধ্যেই যেকোনও একটি ভ্যাকসিন সহজলভ্য হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাসের ভ্যাকসিনের অর্ডার করার জন্য ইতোমধ্যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করতে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কোনও ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষাই শেষ হয়নি।
স্বামীনাথান চলতি বছরে লাখ লাখ এবং আগামী বছরের মধ্যে ২০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন পাওয়ার আশাকে উচ্চাভিলাষী হিসেবে বর্ণনা করেছেন। তবে এতে এখনও অনেক যদি-কিন্তু রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ জুন, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত