১১ জুন, ২০২০ ০২:৪৩ পিএম

২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩,১৮৭

২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩,১৮৭

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৯ জন। নতুন করে আরও তিন হাজার ১৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৫২ জনে। 

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে মোট ১৬ হাজার ৭৪৭জন। 

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। 

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন। মৃতের সংখ্যা চার লাখ ৭ হাজার ৩২৬ জন। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ২২ হাজার ৪২১ জন। 

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক