এবার সপরিবারে করোনায় আক্রান্ত এমপি মোসলেম
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন। একই সঙ্গে পরিবারের ১০ সদস্য সংক্রমিত হয়েছেন। এর মধ্যে তার স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।
বুধবার (১০ জুন) রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘পরিবারের ১০ সদস্যসহ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।’
তিনি আরও জানান, এ সংসদ সদস্যসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য এবং এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
সূত্রে জানা গেছে, গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজিটিভ।
এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা রয়েছে। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোনো সংসদ সদস্য ও তার পরিবারে সদস্যদের করোনা শনাক্ত হলো।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪