করোনায় শিকদার মেডিকেলের সাবেক শিক্ষার্থী ডা. তানজিলা রহমানের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানজিলা রহমান।
আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. তানজিলা রহমান ছিলেন শিকদার মেডিকেলের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী।
সামাজিক মাধ্যমে শোকের ছায়া
ডা. তানজিলা রহমানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে একই মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. রুকসানা নাসিমা বলেন, ‘ডা. তানজিলা রহমান Z4 batch, ZHSWMC আজ সকাল সাড়ে ৬টায় করোনায় আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। আল্লাহ তাকে শহীদের মর্যাদাসহ জান্নাতের জন্য কবুল করুক। তিন দিন আগে ও নিজেই পোস্ট দিয়ে জানিয়েছিল; জ্বর আর নেই, এখন আগের চেয়ে ভালো আছে। শুধু অক্সিজেন স্যচুরেশন কম।’
সিএমএইচের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম বলেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। গত ৫ তারিখ শেষবার যখন ফলো আপে উনাকে দেখতে গিয়েছিলাম, ভালোই ছিলেন। হাসিমুখে বসে আমাদের কাছে সিএমএইচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। আমরা আসলে কেউ জানি না কখন কার ডাক আসবে?’
ডা. তানজিলা রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬