০৮ জুন, ২০২০ ০৯:৩২ পিএম

মুমূর্ষু র‌্যাব সদস্যকে প্লাজমা দিলেন চিকিৎসক

মুমূর্ষু র‌্যাব সদস্যকে প্লাজমা দিলেন চিকিৎসক

মেডিভয়েস ডেস্ক: করোনা ভাইরাস আক্রান্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্যকে প্লাজমা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক শাকিল।

রোববার (০৭ জুন) র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু ওই র‌্যাব সদস্যকে প্লাজমা দেন ওই চিকিৎসক। প্লাজমা দেওয়ার ফলে করোনা আক্রান্ত র‌্যাব সদস্যের অবস্থার উন্নতি হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার গণমাধ্যমকে জানান, গত ২৭ মে র‌্যাব-১৩ রংপুরে কর্মরত এক সদস্যের (৫২) করোনা শনাক্ত হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্রোস্টেড গ্লান্ড সমস্যায় ভুগছিলেন। গত ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত তাকে রংপুরে চিকিৎসা দেওয়া হয়। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় করোনা আক্রান্ত ওই সদস্যকে র‌্যাব নিজস্ব হেলিকপ্টারে ঢাকায় উন্নত চিকিৎসা জন্য নিয়ে আসে। এরপর থেকে তিনি ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ৭ জুন হঠাৎ তার অবস্থার অবনতি হলে প্লাজমা দেওয়া জরুরি হয়ে পড়ে। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাজমা দেওয়ার জন্য আহ্বান জানায় র‌্যাব। এ আহ্বানে সাড়া দিয়ে আক্রান্ত র‌্যাব সদস্যকে প্লাজমা দিতে এগিয়ে আসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিকেল বিভাগের চিকিৎসক মো. শাকিল। প্লাজমা দেওয়ার ফলে আক্রান্ত র‍্যাব সদস্যের অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান এএসপি সুজয়।

মানবিক কাজে এগিয়ে আসায় বাহিনীর পক্ষ থেকে ডা. শাকিলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একইসঙ্গে মানবিক আহ্বানটি প্রচার করার জন্য গণমাধ্যমকর্মীসহ সবাইকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক