০৮ জুন, ২০২০ ০৯:১২ এএম

করোনায় দেশে ২য় নারী চিকিৎসকের মৃত্যু

করোনায় দেশে ২য় নারী চিকিৎসকের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: মরণব্যাধী করোনভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. রাজিয়া সুলতানা। আজ সোমবার (৮ জুন) সকাল সাড়ে সাতটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

অবস্থা সংকটাপন্ন হওয়ায় অ্যাপোলোতে ডা. রাজিয়া সুলতানা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দেশে করোনায় মারা যাওয়া দ্বিতীয় চিকিৎসক তিনি। 

ডা. রাজিয়া সুলতানা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন মমেকের ১৬তম ব্যাচের শিক্ষার্থী।

এর আগে গত ২৬ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারায়ণগঞ্জের সিনিয়র গাইনি চিকিৎসক আমেনা বেগম (৬৩)। করোনায় প্রাণ হারানো প্রথম নারী চিকিৎসক তিনি। 

তাঁর আগে থেকে অ্যাজমার সমস্যা ছিল। শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন। মারা গেছেন ৮৮৮ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১০ হাজার ১৪ জন। মৃতের সংখ্যা চার লাখের অধিক । সুস্থ হয়েছেন ৩০ লাখ ৮৮ হাজার ৪৩২ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনভাইরাস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক