০৮ জুন, ২০২০ ১০:১৪ এএম

এনাম মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসা শুরু

এনাম মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসা শুরু

মেডিভয়েস রিপোর্ট: এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা। রোববার (৭ জুন) আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে করোনা রোগীদের চিকিৎসায় ১১০ বেড প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকবে ১০টি শয্যা। 

এর আগে গত ১৭ মে করোনাভাইরাসের পরীক্ষা ও শনাক্তকরণে এ মেডিকেলের পলিমেরাস চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবরেটরিতে কাজ শুরু হয়। 

দেশে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রথম প্রাইভেট হাসপাতাল হিসেবে যুক্ত হয়েছিল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। গত ১৬ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর ধানমন্ডিতে এর উদ্বোধন করেন। 

কিন্তু রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের সঙ্গে সমন্বয়ে জটিলতার কারণ দেখিয়ে মাত্র ১৫ দিনের মাথায় গত ৩১ মে থেকে এ চুক্তি থেকে সরে আসে তারা। পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। 

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন। মারা গেছেন ৮৮৮ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১০ হাজার ১৪ জন। মৃতের সংখ্যা চার লাখের অধিক । সুস্থ হয়েছেন ৩০ লাখ ৮৮ হাজার ৪৩২ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক