ঢামেকের করোনা ইউনিটে যুক্ত হলেন ৮ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন হাসপাতালে কর্মরত আট চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে যুক্ত করা হয়েছে।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনাল-৩ অধিশাখার উপসচিব উম্মে রেহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
যুক্ত হওয়া নতুন চিকিৎসকরা হলেন ডা. রেজওয়ানা হক সুমনা, ডা. ফাতেমা ফাইরুজ সামাদ, ডা. শাকিলা লাইজু, ডা. কাজী মাহ-জেবীন আক্তার, ডা. মোছা. উম্মে সালমা, ডা. কাজী রুবাইয়াতে সানিয়া, ডা. ইভা রানী নন্দী ও ডা. মো. আবদুল ওয়াদুদ।
জানা যায়, ডা. রেজওয়ানা হক সুমনা সর্বশেষ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ডা. ফাতেমা ফাইরুজ সামাদ জাতীয় কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের অ্যানেস্থেশিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। ডা. শাকিলা লাইজু বনানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়মিত রেজিস্ট্রার (গাইনি অনকোলজি) হিসেবে দায়িত্বরত ছিলেন। ডা. কাজী মাহ-জেবীন আক্তার সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের মেডিকেল অফিসার (এমও) হিসেবে কর্মরত ছিলেন। ডা. মোছা. উম্মে সালমা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। ডা. কাজী রুবাইয়াতে সানিয়া এ জি বি আরবারন ডিসপেনসারি নিয়মিত মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ডা. ইভা রানী নন্দী স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি (অতিরিক্ত) দায়িত্বে ছিলেন ডা. মো. আবদুল ওয়াদুদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই আট চিকিৎসককে রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। তারা সবাই সংযুক্তিতে ঢামেকের করোনা ইউনিটে জুনিয়র কনসালটেন্ট (গাই্নী) হিসেবে দায়িত্ব পালন করবেন। সংযুক্তিকালীন সময়ে তারা মূল কর্মস্থল হতে বেতন ভাতা উত্তোলন করবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, কর্মকর্তাগণ সরকারি বিশেষ প্রয়োজনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদায়নকৃত কর্মস্থলে কর্মরত থাকবেন। কোর্সে কর্মরত কর্মকর্তাগনের ক্ষেত্রে পদায়িত কর্মস্থলে কর্মকাল তাদের কোর্সের কর্মকাল হিসেবে গণ্য হবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪