২৯ মে, ২০২০ ১১:৫১ এএম

করোনা পরবর্তী বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের

করোনা পরবর্তী বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের

মেডিভয়েসে ডেস্ক: করোনাভাইরাস পরবর্তী বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) নিউইয়র্কে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপকালে করোনার জেরে বিশ্বের ভঙ্গুর অবস্থার কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ।

তিনি বলেন, করোনাভাইরাসের জন্য ১৯৩০ সালের মহামন্দার পর সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে বিশ্ব। বিশ্বের অর্ধেক মানুষ কাজ হারিয়ে ফেলতে পারে। এক দশমিক ছয় বিলিয়ন মানুষ জীবিকা হারিয়ে ফেলতে যাচ্ছে। সারাবিশ্বে আট দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। এ অবস্থায় করোনা পরবর্তী বিশ্ব ক্ষুধাময় হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রগতির পরেও বর্তমানে সারাবিশ্ব করোনাভাইরাসের কারণে অত্যন্ত সঙ্কটের মধ্যে আছে। এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া না গেলে করোনাভাইরাস মহামারিটি বিশ্বজুড়ে অকল্পনীয় ধ্বংসযজ্ঞ এবং যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। 

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পরা করোনাভাইরাস ২০২০ এ শুরুতেই বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দেয়। সারাবিশ্বে এখন পর্যন্ত ৫৮ লাখের অধিক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩ লাখ ৬০ হাজারের অধিক মানুষ। করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশ্বে অধিকাংশ দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও