১৭ মে, ২০২০ ০৮:৩৮ পিএম

করোনা থেকে ফেরা ৪৬ সদস্যকে পুলিশের ফুলেল শুভেচ্ছা

করোনা থেকে ফেরা ৪৬ সদস্যকে পুলিশের ফুলেল শুভেচ্ছা

মেডিভয়েস ডেস্ক: মরণঘাতি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে সুস্থ হয়েছেন আরও ৪৬ পুলিশ সদস্য। হাসপাতাল ছাড়ার সময় সেরে উঠা প্রত্যেকেই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

রোববার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন করোনাজয়ী পুলিশ সদস্যরা। করোনাভাইরাস পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা গণমাধ্যমকে বলেন: সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ৪৬ পুলিশ সদস্যদের পরপর দু’বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দু’বারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত দুই শতাধিক পুলিশ সদস্য।

হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে আছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। মানুষকে বাঁচাতে ‍গিয়ে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক