১৫ মে, ২০২০ ১১:৪৪ এএম

করোনা পরিস্থিতিতে ৩০ জুন পর্যন্ত নার্সদের বদলি বন্ধ

করোনা পরিস্থিতিতে ৩০ জুন পর্যন্ত নার্সদের বদলি বন্ধ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সদের বদলির আবেদন আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (১৩ মে)স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিক আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসের ফলে উদ্ভূত জরুরি পরিস্থিতি এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সদের বদলির অনেক আবেদন বিবেচনাধীন থাকায় এখন নতুন করে কোনো বদলির আবেদন গ্রহণ করা হবে না। আগামী ১ জুলাই থেকে নতুন করে আবেদনপত্র গ্রহণ করা হবে।

এর আগে গত ১১ মে মহাপরিচালক স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়োজিত সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হচ্ছে হয়েছিল। তারা যেন পথ বদলির জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের আর্থিক চুক্তি লেনদেন বা তদবির না করেন। নির্ধারিত নিয়মে আবেদন করলে পদ খালি সাপেক্ষে জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলি ও পদোন্নতি দেওয়া হবে।

এ ধরনের প্রলোভন দানকারীকে দালাল উল্লেখ করে বলা হয়, যারা এ ধরনের প্রলোভন দেখায় সে সব দালালদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর অধিদফতরকে সরাসরি লিখিতভাবে বা ই-মেইলে জানানোর জন্য অনুরোধ করা হলো। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দুদকে নিযুক্ত আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বর্তমান করোনা পরিস্থিতিতে নার্সরা দেশে সম্মুখ করোনা যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত অসংখ্য নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।সেবার মান ও পরিমাণ বাড়াতে ইতিমধ্যে প্রধাণমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন আরও ৫ হজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক