২৪ ঘণ্টায় পঞ্চাশোর্ধ ১৭ জনের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমশই বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০ বছরের এক শিশুসহ মারা গেছেন আরও ১৯ জন। মৃত্যু বরণ করা ১৭ জনই পঞ্চাশোর্ধ।
বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৭ জন। ঢাকার ১৩ জন মারা গেছেন, এর মধ্যে ১ জন পাবনার বাকি সবাই ঢাকার। এছাড়া নারায়ণগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জের ১ জন, নড়াইলের ১ জন, চট্টগ্রামের ১ ও কুমিল্লার ১ জন মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায় ০ থেকে ১০ বছরের ১ মেয়ে মারা গেছে, এছাড়া ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের ৫ জন মারা গেছেন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৪১ ল্যাবে ৭৯০০টি পরীক্ষার পর আক্রান্ত হয়েছেন আরও ১১৬২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জনে। এছাড়া এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪