১২ মে, ২০২০ ১১:২০ এএম

করোনা উপসর্গ নিয়ে অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলমের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলমের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: করোনার উপসর্গ নিয়ে প্রথিতযশা চিকিৎসক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলমের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।  তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সাইন্সের ডিন ছিলেন।

মঙ্গলবার (১২ মে) রাত ৩টা ২৫ মিনিটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মাইনুল ইসলাম ডালিম সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানান,  ডা. মীর মাহবুবুল আলম  দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছেন। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে। পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

অধ্যাপক ডা: মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ছাড়াও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও সম্পৃক্ত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক