করোনায় নতুন শনাক্ত ৭০৬, সুস্থ আরও ১৩০
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৩০। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াঁলো ১২ হাজার ৪২৫, এর মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ৯১০ জন। নতুন ১৩ জনসহ মোট মারা গেছে ১৯৯ জন।
আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫,৮৬৭ টি নমুনা পরীক্ষা করে ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে মোট ১ লাখ ৫ হাজার ৫১৩ জনের পরীক্ষা করে ১২ হাজার ৪২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় ১৩০ জনসহ মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯১০ জন।
তিনি আরও বলেন, নমুনা সংগ্রহের দায়িত্ব সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পালন না করলেও বাড়ি থেকে বাইরে বের হবার ক্ষেত্রে অক্ষম ব্যক্তি এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করবে সংস্থাটি। এছাড়া দেশে ৬৪টি জেলাতেই করোনার সংক্রমণ ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন আড়াই লাখেরও অধিক মানুষ। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছ গেছেন প্রায় সাড়ে বারো লাখ মানুষ।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে কয়েক ধাপে এ ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। সরকারের নানা প্রদক্ষেপের পরেও দেশের প্রায় প্রত্যেক জেলা এবং শহরে করোনার বিস্তার ঘটেছে। সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে রাজধানী ঢাকা এবং তার আশেপাশের জেলায়। মৃতের সংখ্যাও এখানেই সবচেয়ে বেশি।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪