করোনা যুক্তরাষ্ট্রের উপর এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা: ট্রাম্প
মেডিভয়েস ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণকে যুক্তরাষ্ট্রের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৬ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন ।
ডোনাল্ড ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পার্ল হারবার কিংবা সর্বশেষ ৯/১১ এর থেকে অনেক মারাত্মক হামলা চালিয়েছে করোনাভাইরাস। এটা পার্ল হারবারের চেয়ে খারাপ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলার চেয়েও ভয়ংকর। এমন পরিস্থিতির মুখোমুখি যুক্তরাষ্ট্র আগে কখনো হয়নি ।
চীনের প্রতি আঙুল তুলে ট্রাম্প বলেন,‘এটা কখনোই হওয়া উচিত ছিলো না। একে উৎস চীনেই থামানো যেতো। সেখানেই এটা থামানো সঠিক ছিলো। কিন্তু তা হয়নি।’ পরে করোনার মহামারিকে ট্রাম্প যুদ্ধ হিসেবে দেখছেন কিনা এমন জবাবে ট্রাম্প বলেন,‘চীনের চেয়ে মহামারিকেই আমেরিকার বড় শত্রু হিসেবে দেখা হচ্ছে। আমি অদৃশ্য শত্রুকে (করোনাভাইরাস) যুদ্ধ হিসেবে দেখছি। যেভাবে এটা এখানে এসেছে তা আমার পছন্দ নয় কারণ এটা থামানো যেতো কিন্তু তা হয়নি, আমি এই অদৃশ্য শত্রুকে একটি যুদ্ধ হিসেবে দেখি।’
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার বিমান ঘাঁটিতে হামলা চালায়। এর জেরেই জাপানের দুটি শহরে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এছাড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১ সন্ত্রাসী হামলার পর বিশ্ব জুড়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। এতে বিভিন্ন দেশে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
অপরদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। করোনা মহামারিতে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ার কারণে ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়া হুমকির মুখে পড়েছে। অনেকেই মনে করেন সেকারণেই ট্রাম্প করোনার উৎপত্তিস্থল চীনের সমালোচনা জোরালো করেছেন। প্রায়শই তিনি করোনাকে ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করেন। যদির চীনের আপত্তির মুখে সম্প্রতি সেই মন্তব্য থেকে সড়ে এসেছে ট্রাম্প।
করোনা পরিস্থিতিতে গত মাসে এক জনমত জরিপে দেখা যায়, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক চীনের প্রতি সমালোচনামূলক মনোভাব পোষণ করে। প্রায় একই সংখ্যক মানুষ মনে করে মহামারি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে দেরী করেছে ট্রাম্প প্রশাসন।
প্রসঙ্গত, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ৬০৩, আক্রান্ত হয়ে মারা গেছে ৭৩ হাজার ৪৩১ জন। যা আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে সর্বোচ্চ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’