০৬ মে, ২০২০ ০৩:৩৩ পিএম

স্বাস্থ্যবিধি মেনে সকল মসজিদে নামাজের অনুমতি

স্বাস্থ্যবিধি মেনে সকল মসজিদে নামাজের অনুমতি

মেডিভয়েস রিপোর্ট: শপিং মলের পর এবার সামাজিক দুরত্ব মেনে দেশের সব মসজিদে নামাজের উপর বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে । আগামীকাল বৃহস্পতিবার থেকে তারাবিসহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারবেন মুসল্লিরা।

আজ বুধবার (৬ মে )  ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামাগন পবিত্র রমজান মাসের গুরুত্ব বিবেচনায় মসজিদে নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানিয়েছেন। সম্প্রতি সরকার পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করেছে। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী পরিষদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে শর্ত সাপেক্ষে সাধারণ মানুষের মসজিদে নামাজের উপর নিষেধাজ্ঞা তোলে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে শর্ত হিসেবে বলা হয়েছে, মসজিদে কোন প্রকার কার্পেট বিছানো যাবেনা, মুসল্লিরা নিজ নিজ জায়নামাজে নামাজ আদায় করবেন। প্রবেশের সময় হাত হ্যান্ড-স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোঁয়ে মসজিদে প্রবেম করতে হবে। মুসল্লিদের প্রত্যেককে মাস্ক পারে এবং ৩ ফুট দূরত্ব বজায় রেখে জামাত করতে হবে। শিশু, বয়স্ক এবং সে কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা মসজিদে নামাজ আদায় করতে পারবে না। 

এছাড়াও রমজানে সর্বোচ্চ পাঁচ জন ইতেকাফ করতে পারবেন। সামগ্রিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে  খতিব, ইমাম এবং মসজিদ কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ৬ এবং ২৩ এপ্রিল করোনায় উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ধর্ম মন্ত্রণালয় ওয়াক্তের নামাজে সর্বোচ্চ পাঁজ জন এবং তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম এবং দুজন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ জারি করেন। বিধি নিষেধ আরোপ করা হয় সকল ধরণের ইফতার মাহফিলের উপর। আদেশ অমাণ্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।

উল্লেখ্য, দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৮৬ জন। এ অবস্থার মাঝেই গতকাল আগামী ১০ মে থেকে দেশের বড় শপিং মলগুলো খোলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। এরই ধারাবহিকতায় মসজিদ খোলে দেওয়ার ঘোষণা আসলো। এমন সময় লকডাউন শিথিলের ঘোষণা এসেছে যখন দেশের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে। 

► বিজ্ঞপ্তিটি দেখুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক