২২ নভেম্বর, ২০২৬ ০৪:১৬ পিএম

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩৮

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩৮
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন। একই সময়ে নতুন করে এক হাজার ২৩৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট এক হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৪৭ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।

এদিকে একই সময়ে দেশে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। পাশাপাশি সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন। সব মিলিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ২৩৮।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক