১৫ নভেম্বর, ২০২৬ ০৩:৫৫ পিএম
সিঙ্গাপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: সিঙ্গাপুর থেকে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
এই বিভাগের সর্বাধিক পঠিত