০৭ নভেম্বর, ২০২৬ ০৪:৩৯ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাত বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাত বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা সাতজনই প্রাণ হারান। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় ও বিস্তারিত ঠিকানা জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন কনস্যুলেটের কর্মকর্তারা।

কনস্যুলেট সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

একসঙ্গে সাত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দেশে নিহতদের পরিবার-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক