০১ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আর পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ৩১ ডিসেম্বর।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। প্রশ্নপত্র প্রস্তুতের ওপর নির্ভর করে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা শেষে ৩১ ডিসেম্বর ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এ পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। তবে কারা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন, সে বিষয়ে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হচ্ছে ১ নভেম্বর। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের তথ্য আগামী ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সংগ্রহ করা হবে।

এরপর ৯ থেকে ১২ নভেম্বরের মধ্যে পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে উত্তরপত্র পুনর্মূল্যায়ন। পুনর্মূল্যায়ন শেষে ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।

কর্মপরিকল্পনায় আরও বলা হয়েছে, ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই কার্যক্রম। সব প্রক্রিয়া শেষে ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক