১৯ অক্টোবর, ২০২৬ ১০:২৩ এএম

ক্যান্সারে আক্রান্ত রামেক শিক্ষার্থী নুর ফাতেমা, চিকিৎসায় সহায়তার আবেদন

ক্যান্সারে আক্রান্ত রামেক শিক্ষার্থী নুর ফাতেমা, চিকিৎসায় সহায়তার আবেদন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের ৩০তম বিডিএস ব্যাচের শিক্ষার্থী ডা. নুর ফাতেমা জটিল ক্যান্সার ‘সফট টিস্যু সারকোমাতে’ আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তবে চিকিৎসার প্রাথমিক ধাপেই অস্ত্রোপচার ও আনুষঙ্গিক ব্যয় মেটাতে ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন। বিপুল এই অর্থের সংস্থান করতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার।

নুর ফাতেমার চিকিৎসার ব্যয় নির্বাহে সহযোগিতার উদ্যোগ নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (১৮ অক্টোবর) জরুরি আর্থিক সহায়তা চেয়ে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন জমা দেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম। নুর ফাতেমার চিকিৎসার জন্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পৃথক দুটি নোটিশ জারির মাধ্যমে আর্থিক সহায়তা সংগ্রহের আশ্বাস দেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সমাজকল্যাণ অধিদপ্তরের অনকোলজি খাত থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা করার কথাও জানান।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘টাকার অভাবে কোনো মেডিকেল স্টুডেন্টের স্বাস্থ্যের ক্ষতি হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।’

শিক্ষার্থীদের আশা, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের উল্লেখযোগ্য অংশ সংগ্রহ করা সম্ভব হবে। এ জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট সহযোগিতাও সম্মিলিতভাবে নুর ফাতেমার চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে।

আর্থিক সহযোগিতা পাঠানোর মাধ্যম

নুর ফাতেমার চিকিৎসায় সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা তাঁর পরিবারের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে অর্থ পাঠাতে পারবেন।

ব্যাংক অ্যাকাউন্টের তথ্য

ব্যাংকের নাম: Bank Asia
অ্যাকাউন্টের নাম: Md Shahadat Hossain
অ্যাকাউন্ট নম্বর: 02234009219
শাখা: Station Road Branch

বিকাশ নম্বর

- প্রাথমিক নম্বর: 01679506766
- বিকল্প নম্বর: 01836096326

উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্ট ও প্রাথমিক বিকাশ নম্বরটি নুর ফাতেমার ভাইয়ের।

নুর ফাতেমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তাঁর পরিবার, সহপাঠী, শিক্ষক ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সম্মিলিত সহযোগিতায় দ্রুত প্রয়োজনীয় অর্থের সংস্থান করে তাঁর চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদী তাঁরা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত