০৭ অক্টোবর, ২০২৬ ১২:২৮ পিএম
নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: দেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব বেগম মোসলেমা নাজনীনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত যুগ্মসচিব বেগম মোসলেমা নাজনীনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এতে বলা হয়, মোসলেমা নাজনীনকে আজ বুধবারের (৮ অক্টোবর) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
এই বিভাগের সর্বাধিক পঠিত